1 Answers
উদ্দীপকে পাঠের মাধ্যমে বুঝতে পারি, স্মৃণাল শহরে বাস করে। সে যোগসাধনার মাধ্যমে ঈশ্বরের আরাধনা করতে চায়।। কিন্তু শহরের এ যান্ত্রিক জীবনে তা সম্ভব নয় ভেবে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ যোগসাধনার অপর নাম হলো আত্মোপলব্ধি। আর আত্মোপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন।
শহরের ব্যস্ততার মাঝে মানুষের মনে সবসময় চাঞ্চল্যতা বিরাজ করে, মন বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কারণ চারদিকে শুধু হৈ-চৈ বিরাজ করে সবসময়। এ অবস্থায় শরীর ও মন দুটোই থাকে। অসুস্থ। সাধনার প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে শরীর ও মনের সুস্থতা। আত্মোপলব্ধি বলতে আমরা বুঝি নিজেকে জানা এবং আত্মাকে জানা। আমাদের মনে যদি সবসময় ইহজাগতিক চিন্তা বিরাজ করে, আমরা যদি পরমেশ্বকে ভুলে যাই তাহলে চলবে না। তাই প্রথমেই ধর্মীয় জ্ঞান কাজে লাগিয়ে মুনি-ঋষিদের পরামর্শ অনুযায়ী যোগসাধনা করতে হবে। যোগসাধনা দ্বারা আমরা আমাদের শরীর সুস্থ রাখার পাশাপাশি মনকেও সুস্থ রাখতে পারব। তখন আমাদের মন শুদ্ধ, স্থির ও প্রশান্ত হবে। আর শুদ্ধ, স্থির ও প্রশান্ত মনে নিজেকে উপলব্ধি করতে পারব। তাই বলা হয়, আত্মোপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন।