এ ধরনের অপরাধীদের দমনে রয়েছে আইন ও বিচার ব্যবস্থা"- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে কিশোর অপরাধ দমনে আইন ও বিচার ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। কিশোর অপরাধের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সাজা দেওয়া নয় বরং তারা যেন তাদের ভুলগুলো উপলব্ধি করে এবং সংশোধন হওয়ার সুযোগ পায়। বাংলাদেশ শিশু আইন ১৯৭৪ কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসেবে ধরা হয়। এ আইন ১৯৭৪ অনুযায়ী কিশোর অপরাধের বিচারে কিশোর আদালত গঠন, কিশোরদের জন্য আলাদা হাজত বা আটক স্থান এবং কিশোর সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এছাড়া এ আইন অনুযায়ী বলা হয়, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য।। কর্মকর্তাদের নিয়েই শিশু আদালত গঠিত হবে। এ আদালত প্রতিমাসে ২ থেকে ৩ বার কিংবা তার অধিক বসবে। আইনে বলা হয়, কিশোর হাজত সাধারণ হাজত থেকে ভিন্নতর হবে। কিছু কিছু অপরাধ খতিয়ে দেখতে বিচারের শুনানি এবং নিষ্পত্তির জন্য কিশোরদের প্রায়শই আটকে রাখার প্রয়োজন হয়। এসময় তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আটক শিশুকে পর্যবেক্ষণ করবেন এবং শিশুর চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অপরাধ সংঘটনের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। তদন্ত কর্মকর্তারা বিচার-বিশ্লেষণ ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে এবং অভিভাবকদের তথ্য অনুযায়ী আদালতে রিপোের্ট পেশ করবেন। কিশোর হাজতে আটক অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে সংশোধনমূলক কর্মকাণ্ডে এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এছাড়া আইন অনুযায়ী তদন্ত কর্মকর্তাকে কিশোর অপরাধীর সদাচরণ এবং পিতামাতা বা অন্য অভিভাবকদের নিরাপত্তায় ও যত্নে থাকবে, এ অনুযায়ী জামিনের জন্য আদালতে প্রেরণ করার ক্ষমতা প্রদান করা হয়।