1 Answers

আলোচ্য উদ্দীপকে অর্পিতার সম্প্রদানের পর সেখানে বর্গাকার যজ্ঞক্ষেত্র তৈরি করা হয়। বেদমন্ত্র উচ্চারণ করে মনের অহংকার, মান-অভিমান, হিংসা-বিদ্বেষ, ঘৃণাসহ সকল অসাধু চিন্তারূপী ঘি- মাখা আমপাতা আগুনে আহুতি দেয়। এরপর সে দেবপুরোহিত অগ্নিকে পর পর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করে। এ যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অগ্নিদেবতার কাছে বর-কনে আমৃত্যু বাঁধা হয়ে যায়। অর্পিতা পিছনে থাকে আর বর সামনে থাকে। বর তার হাতের কড়ে আঙুল দিয়ে কনের ডান হাতের করে আঙুল হুকের মতন ধরে বিবাহ আসরের চারদিকে ঘোরায়। তাদের কাপড়ের কোণা একত্র করে একটা গিঁট দেওয়া হয়। এভাবেই অগ্নিকে সাক্ষী করে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিশুদ্ধ নতুন জীবন লাভ করতে পারে।

4 views

Related Questions