1 Answers

আলোচ্য উদ্দীপকে সুমিতার হবু শাশুড়ি, আত্মীয়স্বজন এবং অভিভাবক পূর্ব নির্ধারিত দিনে আশীর্বাদের জন্য তাদের বাড়িতে আসে। আসার সময় তারা সুমিতার জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে এসেছে। সুমিতাদের বাড়িতেও বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি করা হয়। নানা রকমের ফল-ফলাদি ও মিষ্টির আয়োজন হয়। বাড়ির বসার ঘরে সুমিতার বাবা-মা ও অন্যান্য অভিভাবকরা এবং বরপক্ষের অভিভাবকরা বসে আলোচনা করে। সুমিতা ধীর পায়ে সেখানে যায়। সুমিতার হবু শাশুড়ি সুমিতাকে দেখে খুশি হয়ে তার বাম হাতটি নিয়ে হাতে একটি সোনার আংটি পরিয়ে দেন। তখন সুমিতার মনে হয় আশীর্বাদ যেন বিবাহের অনুভূতি। তাকে লালশাড়ির সাথে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। আর তখন থেকে সুমিতা বিবাহ পরবর্তী জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে।

5 views

Related Questions