1 Answers

প্রয়োগ উদ্দীপকে স্বদেশের গভীর অনুরাগ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতার আলোকে ব্যাখ্যা করা যায়। 

প্রকৃত দেশপ্রেমিকরা স্বদেশের নানা সমস্যা সংকটে এগিয়ে আসেন। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেই মানুষ ধন্য হয়। জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মহত্ত্ব ও গৌরব দান করে। চিরচেনা জন্মভূমির আকাশ-বাতাস, নদ-নদী, সবুজ গাছপালা, আলো-জল সবই অত্যন্ত প্রিয় বস্তু।

উদ্দীপকে স্বদেশের জন্য গভীর অনুরাগ ও ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। একজন বাঙালি অভিবাসন ভিসা নিয়ে স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। সেখানে থাকাকালে স্বদেশের সাধারণ ঘটনা তাঁর স্মৃতিতে কীভাবে অসাধারণ হয়ে ধরা পড়েছে সেই বিষয়টি ফুটে উঠেছে। প্রবাসী ব্যক্তির মন ছটফট করে তার প্রিয় মাতৃভূমির জন্য। স্বদেশের জন্য এই বেদনাবোধ ও ব্যাকুলতা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্বদেশানুরাগ ও কপোতাক্ষ নদের প্রতি তাঁর অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও প্রবাসে সুদূর ভার্সাই নগরীতে বসে স্বদেশের শৈশবের নদের কথা ভেবে আবেগাপ্লুত হয়েছেন।

9 views

Related Questions