1 Answers
ইসরাইল আহমদ ও আশরাফুল আলম নিম্নোক্ত উপায়ে আধ্যাত্মিক উন্নতি লাভ করবে-
১. দেখে দেখে এবং অর্থ বুঝে নিয়মিত কুরআন তিলাওয়াত করবে।
২. কুরআন ও সুন্নাহর বিধানে যেসব কাজ করতে বলা হয়েছে তা করবে এবং যেসব কাজ করতে নিষেধ করা হয়েছে তা পরিহার করবে।
৩. অন্তরকে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি খারাপ চিন্তা ও কাজ থেকে নিজেকে মুক্ত রাখবে।
৪. সবসময় আল্লাহর যিকর করবে। আল্লাহর যিকর করা অর্থ হলো কোনো কাজ করতে গিয়ে সে ব্যাপারে আল্লাহর হুকুম কী তা মনে করা ও মেনে চলা। ব্যক্তি যদি এভাবে আল্লাহর যিকর করে তাহলে তার অন্তর পরিশুদ্ধ হবে।
রাসুল (স.) এ ব্যাপারে বলেন, "শয়তান মানুষের অন্তর আঁকড়ে ধরে রাখে। মানুষ যখন যিকর করে তখন সে চলে যায়। যখন মানুষ যিকর করে না, তখন সে অন্তর আঁকড়ে ধরে রাখে।” অতএব ইসরাইল আহমদ ও আশরাফুলকে সবসময় আল্লাহর যিকর করতে হবে।