হামযার কথা প্রমাণ করে ইসরাইল ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতি আঘাত করে- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হামযার কথা প্রমাণ করে, ইসরাইল ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতি আঘাত করে- বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত।
জোর করে অন্যদেশে আক্রমণ ও অত্যাচার করা সেদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। রাষ্ট্রের একটি মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতা বোঝায়। সার্বভৌম প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকরী করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে। আর এ ক্ষমতাই সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। একটি রাষ্ট্রে অন্যকোনো রাষ্ট্র আধিপত্য বিস্তারের জন্য আক্রমণ ও অত্যাচার করলে তা সার্বভৌমত্বের হানিকর হিসেবে বিবেচিত হয়। কিন্তু উদ্দীপকে দেখা যায়, ফিলিস্তিনি যুবক হামযার দেশে ইসরাইলি সেনাবাহিনী মাঝেমধ্যে বিভিন্ন জমি থেকে সৈদেশের জনগণকে বিতাড়িত করে অঞ্চলগুলো দখল করে নেয়। এতে একথাই প্রমাণ করে, ইসরাইল ফিলিস্তিনের সার্বভৌমত্বের ওপর আঘাত করে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।