1 Answers

উদ্দীপক থেকে দেখা যায়, একজন গর্ভবতী মা গৃহবন্দি থাকেন এবং জন্ম নেওয়া শিশুটিও সূর্যকিরণ থেকে বঞ্চিত। শিশুটির খাদ্য তালিকায়ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য অপর্যাপ্ত। ফলে শিশুটি 'A' নামক রোগে আক্রান্ত। এখানে 'A' নামক রোগটি হলো রিকেট। কেননা ভিটামিন 'ডি' এর অভাব হলে শিশুদের রিকেট নামক রোগ হয়। রিকেট রোগ শনাক্তকারী লক্ষণগুলো হলো-

1. হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয় এবং পায়ের লম্বা হাড় ধনুকের মতো বেঁকে যায়।

ii. মাংসপেশি দুর্বল ও শিথিল হয়ে পড়ে। 

iii. দাঁত গঠনে দেরি হয়। 

iv. শিশু দুর্বল ও অস্থির প্রকৃতির হয়। 

v. মেয়ে শিশুদের কোমরের হাড় ঠিকমতো বাড়ে না। 

vi. মাথার খুলি বড় হয়ে যায়।

vii. পায়ের কব্জি, হাঁটু ও পায়ের গোড়ালির হাড় মোটা হয় এবং জোড়াগুলো ফুলে ওঠে। 

viii. বুকের পাজরের হাড়গুলো একটির ভিতর অন্যটি ঢুকে যায়। 

বিকৃত পাজরের জন্য ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

5 views

Related Questions