1 Answers
ফাহিমের বোর্ডের লেখা তুলতে ভুল হয়। এই সমস্যা প্রকট আকার ধারণ করলে তার বাবা-মা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পর্যবেক্ষণ করে তার দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্ত করেন।
দৃষ্টি প্রতিবন্ধিতা বলতে শিশুর দৃষ্টি ক্ষমতার সে পরিমান ক্ষতিকে বোঝায় যেক্ষেত্রে শিক্ষাব্যবস্থা, শিক্ষা উপকরণ অথবা শিক্ষার পরিবেশের পরিবর্তন করা না হলে শিশুর সর্বোচ্চ শিক্ষণ ও সাফল্য অর্জন অসম্ভব হয় না।
দৃষ্টি প্রতিবন্ধিতায় আক্রান্তদের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। যেমন- চোখের পাতা লাল হওয়া, চোখের পাতার কিনারে শুষ্ক আস্তরণ, প্রায়ই চোখ ফুলে যাওয়া, ঘন ঘন চোখ রগড়ানো। খুব কাছ থেকে টিভি দেখা, চোখ ব্যথা, মাথা ব্যথা, ঝাপসা দেখা, বমি বমি ভাব, দূরের জিনিস দেখতে সমস্যা হওয়া, শব্দ উল্টো দেখা, লেখায় অসম্ভব ফাঁক দেওয়া, সারি সোজা রাখতে না পারা, বর্ণ চিনতে ভুল করা, পড়ার সময় চোখ সংকোচন, কাছে নিয়ে বই পড়া ইত্যাদি। এসকল বৈশিষ্ট্যগুলো দেখেই একটি শিশুর দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্তকরণ করা যায়।