1 Answers
লামিয়া মৃদু বুদ্ধিপ্রতিবন্ধী। লামিয়া অন্য সব বাচ্চাদের থেকে পেছানো। সে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু তার শেখার গতি অনেক ধীর। এ থেকে বোঝা যায়, সে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী।
মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মানসিক বয়স বা বুদ্ধি ১৮ বা তদূর্ধ্ব বয়সে সর্বোচ্চ ১১ বছরের স্বাভাবিক শিশুর মতো হয়। বুদ্ধাঙ্ক ৫৫-৬৯ থাকে। এদের অতি সামান্য প্রতিবন্ধিতা থাকে, যা কেবল স্কুলের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এদের মনোযোগের মাত্রা কম থাকে। এরা স্বনির্ভর জীবনযাপন করতে পারলেও শেখার গতি বেশ ধীর হয়। ভালোমন্দ বিচার করার ক্ষমতা কম থাকে। এরা সন্তোষজনক ব্যবহার করতে পারে না।
4 views
Answered