1 Answers
মধ্যযুগের স্থাপত্যকীর্তি সম্পর্কিত শিক্ষার্থীদের তৈরি করা ছকে উল্লিখিত স্থাপত্যগুলোর মাঝে বিবি পরির সমাধি অন্যতম। আমি মনে করি, ছকে উল্লিখিত স্থাপত্য কীর্তিগুলোর মাঝে বিবি পরির সমাধি এখনও পর্যন্ত এদেশে সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ।
উদ্দীপকের ছকে উল্লিখিত হয়েছে, আদিনা মসজিদ, বড় সোনা মসজিদ, ফ্যাট গম্বুজ মসজিদ, বিবি পরির সমাধি, গিয়াসউদ্দিন আযম শাহের সমাধি। এর মাঝে বিবি পরির সমাধি ছাড়া বাকিগুলো কালের অবক্ষয়ে তাদের জৌলুস হারিয়ে ফেলেছে। অনেক ক্ষেত্রে এগুলো অবহেলিত হয়ে পড়ে আছে। নির্মাণকালীন সময়ে এগুলো এতটা জৌলুস দিয়েও তৈরি করা হয়নি, যতটা বিবি পরির সমাধিতে দেয়া হয়েছে।
বিবি পরি ছিলেন শায়েস্তা খানের কন্যা। ঢাকার লালবাগ দুর্গের অভ্যন্তরে ১৬৯০ সালে ইব্রাহিম খানের শাসনামলে তার সমাধি সৌধটি নির্মাণ করা হয়। এই সমাধি সৌধ নির্মাণ করা হয় মার্বেল পাথর দিয়ে। এখনও পর্যন্ত মধ্যযুগের অনেক স্থাপত্য কীর্তি স্বমহিমায় অবস্থান করছে। তবে মার্বেল পাথরে নির্মিত এই সমাধি সৌধটি বর্তমান সময়ে বাংলাদেশের সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্য করা হয়।