1 Answers
প্রভু যীশুই আমাদের মুক্তির পথ ও জীবনের পূর্ণতা। যীশু বলেন, আমিই পথ, সত্য ও জীবন। প্রভুর পথ হলো ভালোবাসার পথ। তাকে অনুসরণ করেই শতাব্দী যেকোনো পথের মোড়ে বসে সঠিক পথের দিকনির্দেশনা পায়।
যীশুর দেখানো পথ হলো বিশ্বাস, দরিদ্রতা, ভালোবাসা, ক্ষমা, বন্ধুত্ব, নম্রতা, সেবা, পবিত্রতা এবং সর্বোপরি আত্মত্যাগের পথ। শতাব্দীর মধ্যেও যীশুর এসব গুণ প্রতিফলিত ছিল। শতাব্দী শুধু মন নয়, বরং হৃদয় দিয়ে সমাজের সেবা করতে চেয়েছে। এর জন্য তার মধ্যে ছিল আত্মত্যাগের মহিমা, একতা ও ভালোবাসার গুণ। শতাব্দীর মতো প্রতিটি খ্রিষ্টের দায়িত্ব যীশুখ্রিষ্টের দেখানো পথে চলা। একই সাথে খ্রিষ্টের সৎ ও সাহসী সৈনিক হিসেবে অসামাজিকতা দূর করা এবং ন্যায্যতা ও শান্তি স্থাপনে কাজ করা। তবেই সত্য, সুন্দর, শৃঙ্খল ও মনোরম বিশ্ব প্রতিষ্ঠিত হবে।
মূলকথা: যীশুর পথ আত্মত্যাগের পথ।