1 Answers
সৌরভের বাবার উপদেশ যুক্তিসঙ্গত। বাস্তব জীবনে গুরুজনের আশীর্বাদ ও বিধি-নিষেধের গুরুত্ব রয়েছে।
শুক সন্তান বোধিসত্ত্ব শুক তার বাবার কথা না শোনার জন্য সমুদ্রে পড়ে প্রাণ হারালো। সে সমুদ্রের ঐ দ্বীপে এত বেশি আম খেল যে তার শরীর ভারী হয়ে গেল। তারপর বুড়ো মা-বাবাকে খাওয়ানোর জন্য সে ঠোঁটে একটি পাকা আম নিয়ে উড়তে আরম্ভ করল। দীর্ঘপথ চলায় সে ক্লান্তিবোধ আছিল। আর তাঁর দু'চোখে ঘুম ঘুম ভাব। তাই হঠাৎ আমটি সমুদ্রে পড়ে গেল। ক্লান্তি ও ঘুমে সে চেনা পথ হারিয়ে ফেলল এবং এক সময় পানিতে পড়ে গেল আর বড় মাছ তাকে খেয়ে ফেলল।
যেমনটি হয়েছে সৌরভ চাকমার ক্ষেত্রে। সে তার বাবার কথা না শুনে প্রচুর কাঠ সংগ্রহের আশায় যখন গভীর বনে প্রবেশ করল তখন বিষধর সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়। তাই সর্বোপরি আমরা বলতে পারি, আমাদের প্রত্যেকেরই উচিত বাবা-মায়ের কথা মেনে চলা।
পরিশেষে বলা যায়, শুক জাতকের উপদেশ হলো, গুরুজনের কথা মেনে চলতে হয়।