1 Answers

দৃশ্যকল্প- ২ দ্বারা জনসন্ধ জাতকের রাজা জনসন্ধের উপদেশ নির্দেশ করে।

একদিন রাজা জনসন্ধ পূর্ণিমার পঞ্চদশীয় উপোসথ দিনে উপোসথ ব্রত গ্রহণ করেন। তখন তিনি ভাবলেন, সবার যাতে সুখ, শান্তি ও মঙ্গল হয় এবং সবাই অপ্রমত্তভাবে চলে সে জন্য আমি উপদেশ দেব। তাই অন্তঃপুর ও নগরবাসীদের ডাকা হলো। রাজা রাজপালঙ্কে বসে সবার উদ্দেশ্যে দশবিধ কর্তব্য বা দশরাজধর্ম নামে নিচের দশটি উপদেশ দিলেন।

১. বাল্যকালে বিদ্যাশিক্ষা কর। ২. যৌবনে ধন উপার্জন কর। ৩. কুটিলকর্ম ও কুপ্রবৃত্তি পরিহার কর। ৪. নিষ্ঠুর ও ক্রোধপরায়ণ হয়ো না। ৫. মাতাপিতার সেবায় অবহেলা করো না। ৬. গুরুর নিকট শিক্ষা কর। ৭. শ্রমণ-ব্রাহ্মণ ও সাধুসজ্জনকে সম্মান প্রদর্শন কর। ৮. প্রাণী হত্যা থেকে বিরত থাক। ৯. কৃপণতা পরিহার করে খাদ্যভোজ্য ও পানীয় দান কর। ১০. অন্য পুরুষ বা মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পরদার লঙ্ঘন করো না। অপ্রমত্ত হও। দশবিধ কর্তব্য সম্পাদন কর।

রাজা জনসন্ধের মতো দৃশ্যকল্প-২ এর 'ক' উপজেলার চেয়ারম্যান মহোদয় নগরবাসীদের উপদেশ দেন। তিনি বলেন, নিজ কর্তব্য সম্পাদনে সচেষ্ট হবে, তরুণ বয়সে টাকা উপার্জনের ব্যবস্থা করবে এবং জন্মদাতার ভরণ-পোষণে কার্পণ্য করবে না। চেয়ারম্যান মহোদয়ের এই উপদেশগুলোর সাথে রাজা জনসন্ধের উপদেশের সাদৃশ্য রয়েছে।

6 views

Related Questions