1 Answers

প্রাক বৌদ্ধ যুগের সমাজব্যবস্থার মধ্যে কঠিন আকার ধারণ করেছিল বর্ণপ্রথা, যার দিকে রাজিব চাকমা ইঙ্গিত করেছেন। তৎকালীন সমাজে চার প্রকার বর্ণপ্রথা প্রচলিত ছিল, যথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রহ্মাকে গণ্য করা হতো সৃষ্টিকর্তারূপে। তাই ব্রহ্মাকে কেন্দ্র করেই ছিল মানুষের ধর্ম, কর্ম ও চিন্তা-চেতনা। ব্রাহ্মণেরা প্রচার করতেন যে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্রদের জন্ম হয়। সমাজে ব্রাহ্মণেরা বেশি সুবিধা ভোগ করতেন। তাদের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। তাঁরা নিজেদেরকে দেবতার প্রতিনিধি হিসেবে প্রচার করতেন। পূজা-অর্চনা ও উপদেশ দেওয়া ছিল ব্রাহ্মণদের প্রধান কাজ। ক্ষত্রিয়রা ছিলেন যোদ্ধা। বৈশ্যরা ছিলেন বণিক। ব্যবসা- বাণিজ্য ছিল তাদের প্রধান কাজ। শূদ্ররা ছিলেন শ্রমজীবী মানুষ। অপরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শূদ্ররা পরে পল্লবদের রাজ্য অধিকার করে সেখানে স্থায়ী বসবাস শুরু করে।

5 views

Related Questions