1 Answers
আনোয়ারা বেগম কর্তৃক সংঘটিত কাজটি প্রতারণার পর্যায়ে পড়ে। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতা বিরোধী অতি গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই শামিল। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি একটি সমাজদ্রোহী পাপ। এ সম্বন্ধে মহানবি )স.) বলেন- مَنْ غَشَ فَلَيْسَ مِنَّا
অর্থাৎ “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” এ হাদিসের আলোকে প্রতীয়মান হয়, আনোয়ার বেগম ইসলামি সমাজ থেকে বহিষ্কৃত একজন মানুষ।
অন্যদিকে প্রতারণা করা মুনাফিকদের স্বভাব। আর মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে। প্রতারণাকারীর প্রতি যেমন আল্লাহর অভিশাপ, তেমনি সমাজেও তার কোনো সম্মানের স্থান নেই। তাকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। প্রতারণা তাক্তয়াপূর্ণ ইসলামি জীবনযাপনের সম্পূর্ণ পরিপন্থি।