1 Answers
উদ্দীপকের সোহেলের কাজটি প্রতারণার শামিল। এ কাজের জন্য সোহেলকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
ইসলামি শরিয়তের পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। মুমিন ব্যক্তি কখনো প্রতারণা করতে পারে না। প্রতারণাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। রাসুল (স.) বলেছেন - مَنْ غَشًا فَلَيْسَ مِنَّا
অর্থ: "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” (মুসলিম) প্রতারণাকারীরা দুনিয়া ও আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হবে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, "ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। যারা লোকদের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তারা মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়।" (সূরা আল-মুতাফফিফিন: ১০৩)
উদ্দীপকে সোহেল একজন অসৎ ব্যবসায়ী। তিনি পণ্যে ভেজাল মেশান, ওজনেও কম দেন। কালোবাজারি, মজুদদারির মতো অনৈতিক কাজেও যুক্ত।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, প্রতারণাকারী দুনিয়া ও আখেরাতে কঠিন পরিণতি ভোগ করবে।