1 Answers

হান্নান মিয়ার সিদ্ধান্তে অভাব নির্বাচনের দিকটি প্রকাশ পেয়েছে। আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে হান্নান মিয়ার গৃহীত সিদ্ধান্তটি একটি সঠিক নির্বাচন বা সঠিক সিদ্ধান্ত।

মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল লক্ষ্য হলো সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অসীম অভাব পূরণ করা। আর এ থেকেই সৃষ্টি হয় অর্থনীতির মৌলিক দুটি সমস্যা; দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। সীমিত সম্পদ থেকে আসে দুষ্প্রাপ্যতার সমস্যা। আর এই সীমিত সম্পদ দ্বারা অফুরন্ত অভাবের মধ্যে গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করাই হচ্ছে নির্বাচন। অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন ও সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার স্বার্থে অর্থনীতিতে নির্বাচন ধারণাটির গুরুত্ব অপরিসীম।
হান্নান মিয়া ঈদ বোনাস হিসেবে পাঁচ হাজার টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে তিনি প্রথমে সন্তানদের ঈদের পোশাক কেনেন এবং বাকি অর্থ দিয়ে বাজার করেন। প্রয়োজন অনুসারে অভাব পূরণ করে সে তার অল্প সম্পদের সঠিক ব্যবহার করেছেন।

স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য কম গুরুত্বপূর্ণ অভাবকে বাদ দিয়ে অধিক গুরুত্বপূর্ণ অভাবকে প্রাধান্য দেয়া উচিত। আমার মতে, হান্নান মিয়া তার অভাবগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাবটি নির্বাচন করে তা পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা তার পরিবারের অর্থনৈতিক কল্যাণের সাথে সম্পর্কিত। তাই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে হান্নান মিয়ার নির্বাচন সিদ্ধান্তকে সঠিক বলা যায়।

4 views

Related Questions

বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। গত বিশ বছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৪.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭.৮ শতাংশের অধিক হয়েছে। একই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ২.০ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১.২৫ শতাংশে দাঁড়িয়েছে। দুটো উপাদান বাংলাদেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ও ব্যাপক দারিদ্রা হ্রাসের পেছনে প্রধান চালিকাশক্তির কাজ করেছে। একটি হলো রপ্তানি আয়ের অব্যাহত প্রবৃদ্ধি; আরেকটি হলো প্রবাসী বাংলাদেশিদের আয়ের ব্যাপক প্রবাহ। উল্লেখ্য বাংলাদেশ গত দশ বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে। বিশ্বের নীতিনির্ধারকগণ বাংলাদেশকে তাই দ্রুততর অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশের সারিতে বিবেচনা করেন। (Translate into English)
1 Answers 4 Views