1 Answers

উদ্দীপকে শিহাবউদ্দিনের কাজটি ইসলামের অন্যতম ফরজ ইবাদত তথা যাকাতকে নির্দেশ করছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটি অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়। যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। তাই যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা নয়।

সুতরাং আমরা বলতে পারি, শিহাবউদ্দিন ফরজ ইবাদত হিসেবে যাকাত প্রদান করেছেন।

6 views

Related Questions