1 Answers
উদ্দীপকের রফিক সাহেব ভেজাল পরিহার করে ন্যায্যমূল্যে জিনিসপত্র বিক্রি করলে ক্রেতাগণ তাঁর বিক্রয়কেন্দ্রে ভিড় জমায়। এ থেকে বোঝা যায়, রফিক সাহেব একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী। রাসুল (স.) এ ধরনের ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে।” (হাকিম-এর মুসতাদরিক)
বর্তমান ভেজাল ও প্রতারণার যুগে রফিক সাহেবের উক্ত পদক্ষেপ অত্যন্ত সাহসী পদক্ষেপ। আমাদের সমাজে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। অধিক লাভের আশায় ব্যবসায়ীরা তাদের সততা ও বিশ্বস্ততা বিনষ্ট করছে। এমনি প্রতিকূল পরিবেশে রফিক সাহেব ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করে একজন মুসলিম ও মানুষ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যবসায়ী সমাজের জন্য তিনি Role Model হিসেবে চিহ্নিত হবেন। আদর্শ ব্যবসায়ী হওয়ার জন্য তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। তার গৃহীত পদক্ষেপ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, মানুষ হতাশা ও দুশ্চিন্তা হতে মুক্ত হবে। মানুষ এ মর্মে আশ্বস্ত হবে যে, মানুষের জন্য এখনও মানুষ নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়। রফিক সাহেবের গৃহীত পদক্ষেপ ভালো মানুষকে বা আশাবাদী মানুষকে সৎকর্ম করতে অনুপ্রাণিত করবে। আর এটিই হওয়া উচিত।
সুতরাং বলা যায়, রফিক সাহেবের গৃহীত পদক্ষেপ বর্তমান সমাজ ও সময়ের প্রেক্ষিতে অত্যন্ত মূল্যবান। তার এ পদক্ষেপের মাধ্যমে ব্যক্তি ও সমাজ নিঃসন্দেহে উপকৃত হয়েছে ও ভবিষ্যতে উপকৃত হবে।