1 Answers

'ক' চৌধুরী উপজেলা নির্বাচনে ভোট পাওয়ার আশায় গ্রামে গ্রামে টাকা পয়সা ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন। অর্থাৎ তিনি জনসেবার জন্য এগুলো বিতরণ করেন না। বরং নিজস্বার্থ হাসিলের জন্য টাকা পয়সা ও লুঙ্গি, শাড়ি বিতরণ করেন। এ থেকে বোঝা যায়, তার নিয়ত বিশুদ্ধ নয়।

নিয়ত শুদ্ধ করা সম্পর্কে "প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল।" হাদিসটির পটভূমি ও গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- মহানবি (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করলে অন্য সাহাবিদের ন্যায় উম্মে কায়েস নাম্নী সুন্দরী রমণী ইসলাম কবুল করে মদিনায় হিজরত করেন। এ মহিলার রূপে মুগ্ধ হয়ে তাঁকে বিয়ে করার উদ্দেশ্যে জনৈক সাহাবিও মদিনায় হিজরত করেন। কিন্তু হিজরতের সওয়াবের প্রতি তার খেয়াল ছিল না। একথা জানাজানি হলে রাসুল (স.) এ হাদিসটি বলেন।

বাস্তব জীবনে নিয়তের গুরুত্ব অপরিসীম। সকল কাজের সফলতা ও ব্যর্থতা নিয়তের ওপরই নির্ভরশীল। উদ্দেশ্যহীন কোনো কাজ মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। আবার পূর্বপরিকল্পনা না থাকলে কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা যায় না। আল্লামা খাত্তাবী বলেন, সকল কাজের পরিশুদ্ধতা ও তার ফলাফল লাভ নিয়ত অনুযায়ী হয়। কেননা নিয়তই মানুষের কাজের দিক নির্ণয় করে।

'ক' চৌধুরীর নিয়ত বিশুদ্ধ না হওয়ায় তিনি তার উক্ত কাজের বিনিময়ে কোনো সওয়াব পাবেন না।

4 views

Related Questions