1 Answers

উদ্দীপটি পাঠ করে আমরা জানতে পারি, আবদুস সালাম ও আবদুর রহিম একই সাথে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়। কিন্তু একদিন আবদুস সালাম তার বন্ধু আবদুর রহিমকে রেখেই স্কুলে চলে যায়। অর্থাৎ আবদুস সালাম তার বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি সে রক্ষা করে না। 

উদ্দীপকে উল্লিখিত হাদিসটি পাঠ করে আমরা জানতে পারি, "যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে না সে পরিপূর্ণ ইমানদার নয়।” এ হাদিসটির মাধ্যমে আমরা অনুধাবন করতে সক্ষম হই যে, আবদুস সালাম প্রতিশ্রুতি ভঙ্গ করার ফলে পরিপূর্ণ দীনদার হতে পারে নি। অর্থাৎ আবদুস সালাম প্রকৃত মুমিন বা মুসলিম হতে পারে নি। তাছাড়া আরেকটি হাদিসে আমরা মুনাফিকের যে তিনটি আলামতের কথা জানতে পারি তার মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি। এ বিচারে আবদুস সালাম মুনাফিকের অন্তর্ভুক্ত হয়েছে। অতএব, আবদুস সালামকে তাওবা করে সুপথে ফিরে আসতে হবে।

5 views

Related Questions