1 Answers

সত্যবাদিতা একটি মহৎ গুণ। সত্যবাদী ব্যক্তি সকলের বিশ্বাস অর্জন করে। এমনকি পরম শত্রুও তাকে বিশ্বাস করে। সত্যবাদী ব্যবসায়ী দ্রব্যে ভেজাল দেয় না এবং পণ্যের দোষত্রুটি গোপন রাখে না। সৎকর্মচারী কাজে ফাঁকি দেয় না। সৎলোক অন্যের সাথে প্রতারণা করে না। সততা মানুষকে বিপদমুক্ত করে, সফলতা দান করে। রাসুল (স.) বলেন, “তোমাদের কর্তব্য হলো সত্যবাদিতা রক্ষা করা। কেননা সত্যবাদিতা পরম কল্যাণকর কাজের দিকে পরিচালিত করে। আর এ কল্যাণময় কাজই জান্নাতে পৌঁছে দেয়।” অন্য একটি হাদিসে মিথ্যাকে সকল পাপের মা বলা হয়েছে। সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে পরিচালিত করে আর মিথ্যা মানুষকে অকল্যাণ এবং ধ্বংসের দিকে ধাবিত করে। সত্যবাদিতার কথা আসলেই গল্পের সেই রাখালের কথা সকলের মনে পড়ে যায়। একটি মিথ্যার কারণে তাকে কী করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল। আমাদের মহানবি হযরত মুহাম্মদ (স.) ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক। সত্যবাদিতার জন্য আরবের কাফির গোষ্ঠীও তাঁকে আল-আমিন নামে ডাকতে দ্বিধাবোধ করত না।

5 views

Related Questions