1 Answers
আখিরাতে পাপীরা শাস্তি হিসেবে জাহান্নাম লাভ করবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
পাপাচারীরা ক্রমাগত অগ্নিদগ্ধ হবে। শরীরের চামড়া আর গোশত পুড়ে খসে খসে পড়বে। আবার নতুন করে শরীরে গোশত আর চামড়া লাগিয়ে দেওয়া হবে। আবার অগ্নিদগ্ধ করা হবে। এমনিভাবে পর্যায়ক্রমে তাদের শাস্তি চলতে থাকবে। জাহান্নামিরা গরম রক্ত ও পুঁজের সাগরে হাবুডুবু খাবে। যাক্কুম নামক একটি কাঁটাযুক্ত দুর্গন্ধময় ফল তাদের খাদ্য হিসেবে দেওয়া হবে। প্রচণ্ড পিপাসায় তাদের উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে সত্তরটি অগ্নি উপত্যকা আছে। প্রত্যেক উপত্যকায় সত্তর হাজার বিষধর সাপ ও সত্তর হাজার বিষধর বিচ্ছু রয়েছে। এরা জাহান্নামিদেরকে অনবরত দংশন করতে থাকবে। জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তার বর্ণনা দিতে গিয়ে রাসুল (স.) বলেছেন, "দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ মাত্র।" এরূপ আগুনে পাপীদের দগ্ধ করা হবে। জাহান্নামে পাপী লোকেরা অনন্তকাল শাস্তি ভোগ করতে 'থাকবে। কখনো এ শাস্তি থেকে পরিত্রাণ পাবে না। আল্লাহ পাক ঘোষণা করেন - إِنَّ الْمُجْرِمِينَ فِى عَذَابِ جَهَنَّمَ خَالِدُونَ
অর্থ : "নিশ্চয়ই পাপী লোকেরা অনন্তকাল ধরে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে।"
পরিশেষে বলা যায়, সকল প্রকার পাপাচার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে আল্লাহ প্রদত্ত ও রাসুল (স.) প্রদর্শিত পন্থায় জীবন পরিচালনার মাধ্যমে আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আত্মরক্ষা করতে হবে।