1 Answers

উদ্দীপকের দ্বিতীয় বক্তার বক্তব্য হলো- মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে ইলম অর্জন বা জ্ঞান চর্চা অপরিহার্য।

দ্বিতীয় বক্তার বক্তব্যটি পবিত্র কুরআন ও হাদিস দ্বারা সমর্থিত।

মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে নৈতিকতাপূর্ণ শিক্ষার দরকার। নৈতিকতাপূর্ণ শিক্ষার উৎস হলো ওহিভিত্তিক শিক্ষা। কেবল ওহিভিত্তিক শিক্ষা অর্জন করলেই মনুষ্যত্বের বিকাশ ঘটবে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠবে। এজন্য পবিত্র কুরআনের শুরুতেই বলা হয়েছে 'পড়'। যার আরবি প্রতিশব্দ হলো 'ইকরা'। রাসুল (স.) বলেছেন, "প্রত্যেক মুসলিম (নরনারীর) জন্য জ্ঞান অর্জন করা ফরজ।” জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করে পবিত্র কুরআনে বলা হয়েছে, "তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দীন সম্পর্কে জ্ঞানলাভ করতে পারে এবং তাদের জাতিকে সতর্ক করতে পারে। যখন তারা তাদের নিকট ফিরে আসবে।” (সূরা আত-তাওবা : ১২২) পবিত্র কুরআনে আরও বর্ণিত হয়েছে- "আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন। তিনি তাদের মধ্য থেকে রাসুল প্রেরণ করেছেন। যিনি তাঁর বাণীসমূহ পাঠ করেন, তাদের পরিশোধন করেন এবং কিতাব ও বিজ্ঞান শিক্ষা দেন। যদিও তারা পূর্বে ভ্রান্তিতে ছিল।” (সূরা আলে-ইমরান: ১৬৪) উক্ত আয়াত ও হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়- সত্যিকার মানুষ হতে হলে জ্ঞান অর্জন করতে হবে। আর ওই অর্জিত জ্ঞান হবে ওহিভিত্তিক জ্ঞান।

5 views

Related Questions