1 Answers

উদ্দীপকে রুজন সাহেবের কাজটি ঘুষ নেওয়ার সাথে সম্পৃক্ত। কেননা স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ- সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। যা উদ্দীপকের রুজনের চরিত্রে বিদ্যমান। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব- কর্তব্যে অবহেলা করে এবং আমানতের খেয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষদাতা ও ঘুষখোর অন্য লোকের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি-হানাহানির সূত্রপাত হয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেছেন। নবি করিম (স.) বলেছেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুল (স.) বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি)

ঘুষ লেনদেন অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ কখনই করতে পারে না। তাই আমাদের সকলের উচিত সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকা।

5 views

Related Questions