1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা আয়েশাকে তাকওয়াবান হিসেবে চিহ্নিত করতে পারি। আয়েশা পাড়ার মেয়েদেরকে তাকওয়াবান হওয়ার জন্য পরামর্শ দেয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাড়ার মেয়েদের চারিত্রিক অবস্থা আয়েশাকে ব্যথিত করে। ধারণা করা হয়, হয়তো তারা অশ্লীল কাজে লিপ্ত, অথবা তারা শারীরিক সৌন্দর্য প্রদর্শনের জন্য নানা উপায় অবলম্বন করে, অথবা তারা অর্থ, পোশাক ও সাজসজ্জার ভিত্তিতে নিজেদেরকে শ্রেষ্ঠ ও অভিজাত প্রমাণ করতে চায়। কিন্তু এসব সঠিক পথ নয়। মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের উপায় কী মহান আল্লাহই কুরআন মজিদে তার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, “তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়াবান সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত।” কুরআন মজিদের এ ঘোষণা অনুসারে স্কুল বৈষয়িক বিষয়ের পরিবর্তে মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার আচরণ, বিশ্বাস ও মূল্যবোধের ওপর। যার ভিত্তি হবে অবশ্যই তাকওয়া।

সর্বোপরি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কেউ বাহ্যিকভাবে চরিত্রবান বলে অভিহিত হতে পারে। কিন্তু অন্তরে তাকওয়া না থাকলে সত্যিকারভাবে সদগুণাবলির অধিকারী হতে পারে না। কাজেই পাড়ার মেয়েদের জন্য আয়েশার কাজটি প্রশংসার দাবি রাখে।

5 views

Related Questions