1 Answers
উদ্দীপকের হাবিল তার ভাই কাবিলের অনুপস্থিতিতে নিন্দা করে, যা গিবতের পর্যায়ে পড়ে।
গিবত একটি মানবীয় কুপ্রবৃত্তি। এটি একাধারে নৈতিক ও সামাজিক অপরাধ। গিবত চর্চা নানাভাবে আমাদের সমাজে বিপর্যয় সৃষ্টি করে। যেমন- ১. গিবত তথা পরনিন্দা চর্চার মাধ্যমে সমাজে হিংসা-বিদ্বেষ সৃষ্টি হয়। ২. গিবতের ফলে মানুষ একে অপরের শত্রু হয়ে ওঠে। ৩. মানুষের মধ্যে ভালোবাসা ও আস্থা-বিশ্বাস নষ্ট হয়। ৪. গিবত দ্বারা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। ৫. গিবত দ্বারা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ৬. মানুষের একতা ও সংহতি নষ্ট হয়। ৭. সমাজে অশান্তি ও ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। ৮. গিবতকারীর প্রতি মানুষের ঘৃণার উদ্রেক হয়। ৯. গিবতের ফলে অনেক সময় রক্তপাত ও মারামারি সংঘটিত হয়।
পরিশেষে বলা যায়, গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। তাই আমরা গিবত করা থেকে দূরে থাকব।