1 Answers

বিজ্ঞ ইসলামি ব্যক্তিত্ব আশিককে সূরা আদ-দুহার শিক্ষা ব্যক্তিজীবনে কাজের লাগানোর পরামর্শ দেন। আশিকের প্রতি ইসলামি ব্যক্তিত্বের উপদেশ সঠিক বলে আমি মনে করি।

উদ্দীপকটি পাঠে আমরা জানতে পারি যে, আশিক তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। অর্থাৎ আশিক ইয়াতিমদের হক নষ্ট করছেন। অতএব আশিক সাহেব সূরা আদ- দুহা হতে শিক্ষালাভ করবে যে-

⇒ অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাঁদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। এছাড়া ইয়াতিমের ধনসম্পদ আত্মসাৎ করা হলো হাক্কুল ইবাদ নষ্ট করা। এজন্য ইয়াতিমের ধনসম্পদ যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে।

⇒ দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তায়ালা আমাদের ইমান, কুরআন, ধনদৌলত, জ্ঞান-বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সুতরাং এসবের •জন্য আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এসব নিয়ামতের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে।

অতএব বলা যায়, আশিকের কর্মকাণ্ডের আলোকে তার প্রতি ইসলামি ব্যক্তিত্বের উপদেশ সঠিক ও সময়োপযোগী হয়েছে।

5 views

Related Questions