1 Answers

উদ্দীপকে উল্লিখিত দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব তার বন্ধু রাকিবের নিকট মুজিজা সম্পর্কে যে মনোভাব প্রকাশ করল তা নিঃসন্দেহে নিন্দনীয় ও অত্যন্ত জঘন্য। কারণ নবি-রাসুলদের মুজিজা অবিশ্বাস করলে মূলত নবি-রাসুলদেরকে অবিশ্বাস করা হবে এবং নবি-রাসুলদের অবিশ্বাস করা কুফরির শামিল। অধিকন্তু পবিত্র কুরআনে নবি-রাসুলদের মুজিজা সম্পর্কে উল্লেখ রয়েছে। কুরআনের বাণী অবিশ্বাস করা বা অস্বীকার করা মানে কুরআনকে অস্বীকার বা অবিশ্বাস করা। আর কুরআনকে কেউ অবিশ্বাস বা অস্বীকার করলে সে কোনো অবস্থাতেই মুসলিম বা মুমিন বলে গণ্য হবে না। বরং সে কাফির বলে গণ্য হবে।

অতএব সাকিবের কর্মকান্ডকে আমরা উদ্দীপকে উল্লিখিত ঘটনার আলোকে কুফরি বলে উল্লেখ করতে পারি। কুফর একটি মারাত্মক পাপ যার পরিণাম জাহান্নাম। সুতরাং সাকিবকে তাওবা করত সৎপথে ফিরে আসা উচিত।

4 views

Related Questions