1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, সাকিব সমাজ জীবনের এমন কিছু সমস্যা নিয়ে রাকিবের সাথে আলোচনা করল, যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে নেই। এমনকি এসব সমস্যা নিয়ে তারা একজন ইসলামি চিন্তাবিদের শরণাপন্ন হলে তিনি বলেন, ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। যেকোনো সমস্যার সমাধানই ইসলামি শরিয়তে রয়েছে। অর্থাৎ বিষয়টি যেহেতু কুরআন, হাদিস কিংবা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত নয়, সেহেতু এ পরিস্থিতিতে ইসলামি চিন্তাবিদ মহোদয় রাকিব ও সাকিবকে কিয়াস করার ইঙ্গিত দিয়েছেন বলে আমরা মনে করি।
অতএব উদ্ভূত পরিস্থিতিতে রাকিব ও সাকিব কিয়াস করবে এবং করার ক্ষেত্রে চারটি নীতি অনুসরণ করবে। কারণ এসব নীতি চার মাযহাবের ইমামগণ অনুসরণ করতেন। নীতিমালাগুলো হলো-
১. যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে করা হয়েছে সেসব বিষয়ে কিয়াস প্রযোজ্য নয়।
২. কিয়াস কুরআন, হাদিস ও ইজমার পরিপন্থি হবে না।
৩. কুরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত কোনো আইনের মূলনীতি বিরোধী কোনো আইন প্রণয়ন করা কিয়াসের আওতাবহির্ভূত।
৪. কিয়াসের মূলনীতি মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে।