1 Answers
ইমনের মনোভাব ও ধারণা অন্যায় ও অযৌক্তিক। সে কাজ করতে আগ্রহী নয়। সে মনে করে মুখ দিয়েছেন আল্লাহ, খাবারের যোগানও তিনি দিবেন। কিন্তু বাস্তবতা হলো জীবনের জন্যই কাজ করতে হয়। আল্লাহ মানুষের জীবিকা বা রিজিকের যোগানদাতা সত্য; কিন্তু মানুষকে তা কষ্ট করে অর্জন করতে হয়। যেমন খাবারের জন্য যা কিছু প্রয়োজন তা আল্লাহ তৈরি করে রেখেছেন; কিন্তু তা আমাদের আয়ত্তে আনা এবং দেহের জন্য গ্রহণ উপযোগী করার দায়িত্ব আমাদের। এজন্য আল্লাহ তায়ালা বলেছেন, "অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর।" (সূরা আল-জুমুআ : ১০) রাসুল (স.) বলেছেন, “হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পর আরও একটি ফরজ কাজ।” (বায়হাকি) আল্লাহ ও রাসুলের উক্ত আদেশের কারণে আমাদেরকে জীবিকা তালাশ করতে হবে। ইমনকে এ বিষয়টি বুঝতে হবে, আমাদের কর্মবিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। তাই ইমনের উচিত কর্মসংস্থানের জন্য প্রচেষ্টা চালানো।