1 Answers

উদ্দীকের রাকিব ও সোয়াইবের আচরণ সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ রাকিব অমিতব্যয়ী এবং সোয়াইব কৃপণ প্রকৃতির।

উদ্দীপকের রাকিবের পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল সেট কেনা এবং বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া নিঃসন্দেহে অমিতব্যয়িতার বহিঃপ্রকাশ। অথচ ইসলামে অমিতব্যয়ীতা বা অপচয়কে নিরুৎসাহিত করা হয়েছে। অধিকন্তু অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। অআল্লাহ তায়ালা তাঁর একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে বলেন, “আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না।”

অন্যদিকে সোয়াইবের মোবাইল সেট না কেনা এবং ঢাকা থেকে চট্টগ্রাম গমণে লোকাল বাসে আরোহণ কৃপণতা ছাড়া আর কিছুই নয়। অথচ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন- "আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্যও করে না। বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।” (সূরা আল-ফুরকান: ৬৭) আল্লাহ তায়ালা আরও বলেন, "তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।” (সূরা বনি ইসরাইল: ২৯)

কৃপণতা ও অপচয় সমাজে নানা অশান্তি সৃষ্টি করে। ইসলামে এর কোনোটিই কাম্য নয়।

4 views

Related Questions