1 Answers
উদ্দীপকের রাবেয়ার কাজগুলো মিথ্যাচারিতার শামিল। মিথ্যা জঘন্য অপরাধ। এর পরিণতি ভয়াবহ।
আমরা জানি, কাজকর্মে, কথাবার্তায় এক কথায় জীবনের সকল ক্ষেত্রে ন্যায়নীতি অবলম্বন করাকে সততা বা সত্যবাদিতা বলে। সত্য কথা বলা, সৎ পথে চলা, অঙ্গীকার পালন করা, প্রতারণা না করা এসবই সত্যবাদিতার অন্তর্ভুক্ত। এদিক থেকে বিচার করলে রাবেয়াকে সত্যবাদী বলা যায় না। কেননা সে ক্লাসের কাজ 'না করেও করেছে বলে মালিহাকে মিথ্যা বলেছে। আবার মালিহা তার কাছে টাকা ধার চাইলে তার কাছে টাকা থাকলেও অস্বীকার করে। এ দুটি ব্যাপারেই সে মালিহাকে মিথ্যা বলে। সুতরাং রাবেয়ার কাজগুলোকে অবশ্যই মিথ্যা বলতে হবে। এরূপর মিথ্যাচারিতার জন্য রাবেয়া কঠিন গুনাহগার হবে। অতএব, রাবেয়ার সংশোধন হওয়া উচিত।
4 views
Answered