1 Answers

উদ্দীপকে রফিকের প্রতি প্রধান শিক্ষকের সর্বশেষ উপদেশ ছিল- “আমাদের রাসুলুল্লাহ (স.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।” প্রধান শিক্ষকের এ উপদেশটি প্রশংসাযোগ্য।

হযরত মুহাম্মদ (স.) বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। মানবীয় চরিত্রে যত মহৎগুণ হতে পারে, মানুষ যেসব মহৎগুণের কথা কল্পনা করতে পারে, বিশ্বনবির জীবন চরিত্রে তার পূর্ণ সমাবেশ ঘটেছিল। মহানবি (স.)-এর আদর্শ অনুসরণের মধ্যে রয়েছে প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশা।

মহানবি (স.)-এর আবির্ভাবের ফলে আরব সমাজ থেকে বিভিন্ন অনৈতিকতার বিলুপ্তি ঘটে। কারণ মানুষ তখন মহানবি (স.)-এর আহ্বানে সাড়া দিয়ে ধর্মীয় মূল্যবোধভিত্তিক শালীনতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে। তাঁর সময়ে ও পরবর্তীকালে মহানবি (স.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে যেখানে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে সেখানেই বিরাজ করেছে সুখ ও সমৃদ্ধি। কিন্তু কালের পরিক্রমায় আমরা ইসলামি আদর্শ তথা মহানবি (স.)-এর আদর্শের বাইরে যখনই গিয়েছি তখনই সমাজে দেখা দিয়েছে নানা সমস্যা। অন্যদিকে যুগে যুগে প্রমাণিত হয়েছে যে, ইসলামি আদর্শ তথা মহানবি (স.)-এর আদর্শ অনুসরণ ব্যতীত সামাজিক বিশৃঙ্খলা রোধ করা সম্ভব নয়। অতএব, আমাদের সমাজে মহানবি (স.)- এর আদর্শ অনুসরণ তথা ইসলামি আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

5 views

Related Questions