1 Answers

শিক্ষক জনাব শহিদ সাহেবের সর্বশেষ বক্তব্য হলো- “সকল শিক্ষার্থীর স্কুলে যাওয়া উচিত। সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষকদের আদর্শ মেনে চলা উচিত।" তার এ বক্তব্য একজন আদর্শ শিক্ষার্থীরূপে গড়ে ওঠার ইঙ্গিত বহন করে। উক্ত মন্তব্য যথার্থ।

একজন আদর্শ শিক্ষার্থীর যেসব বৈশিষ্ট্য থাকা আবশ্যক, তন্মধ্যে নিয়মিত স্কুলে যাওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষকের আদর্শ মেনে চলা বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন শিক্ষার্থীর মূল কাজ হলো জ্ঞানার্জন করা। এজন্য তাকে অবশ্যই নিয়মিত স্কুলে যেতে হবে এবং যথাযথভাবে পাঠগ্রহণ ও প্রদান করতে হবে। তাকে সুশৃঙ্খল থাকতে হবে। ভোরে ঘুম থেকে ওঠে লেখাপড়ায় বসতে হবে, যথাসময়ে স্কুলে উপস্থিত হতে হবে, বিকেলে খেলাধুলা করবে এবং রাতে স্কুলের পড়া আয়ত্ত করবে। এ শৃঙ্খলা মেনে চললেই একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থী বা নাম করা শিক্ষার্থী হতে 'পারবে। এছাড়া তাকে শিক্ষকের আদর্শও মেনে চলতে হবে। আমাদের শিক্ষকগণ সততার সাথে, নিষ্ঠার সাথে পাঠদান করেন। তারা সাদাসিধে জীবনযাপন করেন। তারা মানুষের কল্যাণের জন্য নানা পরামর্শ দেন। তাদের এসব আদর্শ অবশ্যই একজন শিক্ষার্থীর মেনে চলা উচিত। তবে বর্তমান সময়ে এমন কিছু শিক্ষক দেখা যায়, যারা শিক্ষক সমাজের জন্য কলঙ্ক। তারা অসাধু উপায়ে শিক্ষার্থীর ইজ্জত কেড়ে নেয়, অনেকে নোংরা রাজনীতির পদলেহী হয়ে শিক্ষাঙ্গনকে কলুষিত করে। আবার অনেকে শিক্ষাকে পণ্য হিসেবে বেচাকেনা করে। এরা চরিত্রহীন ও আদর্শহীন। এদেরকে অনুসরণ করা যাবে না।

উপরিউক্ত আলোচনা হতে এটি বলা যায়, উদ্দীপকের প্রধান শিক্ষক শহিদ সাহেবের সর্বশেষ বক্তব্যটি সঠিক। তাই একজন শিক্ষার্থীর উচিত তার এ বক্তব্য অনুসারে কাজ করা।

4 views

Related Questions