1 Answers

উদ্দীপকের শিক্ষক সাহেব বলেন, পবিত্র কুরআন হচ্ছে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সর্বজনীন ও সন্দেহমুক্ত একটি মহাগ্রন্থ। শিক্ষক মহোদয়ের এ উক্তিতে আল-কুরআনের ৪টি বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেগুলো হলো-

১. সর্বশেষ গ্রন্থ : আল-কুরআন সর্বশেষ আসমানি গ্রন্থ। কারণ রাসুলুল্লাহ (স.)-এর মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি হয়েছে, তাঁর পরে আর কোনো নবি-রাসুল আসবে না। শিক্ষক মহোদয় এ কথাটিই বলতে চেয়েছেন।

২. সর্বশ্রেষ্ঠ গ্রন্থ: আসমানি কিতাবসমূহের মধ্যে মর্যাদায় কুরআনই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন, “এ কুরআন যদি আমি পর্বতের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেত।” (সূরা আল-হাশর: ২১) তিনি আরও বলেন, “নিশ্চয় এটি সম্মানিত কুরআন যা আছে সুরক্ষিত ফলকে। যারা পূতপবিত্র তারা ছাড়া অন্য কেউ একে স্পর্শ করবে না।” (সূরা আল-ওয়াকিয়া: ৭৭-৭৯)

৩. সর্বজনীন গ্রন্থ : আল-কুরআন সর্বজনীন ও সর্বকালীন এক চিরন্তন সত্য মহাগ্রন্থ। এ গ্রন্থের সংশয়হীনতা ও অভ্রান্ত নির্দেশনা এতটাই সুনিশ্চিত ও অকাট্য যে, তা সকল কালের ও সকল দেশের মানুষের জন্য প্রযোজ্য। আল্লাহ তায়ালা এর কার্যকারিতার সর্বাত্মক চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, "অতএব যে ব্যক্তি এ হিদায়েতের অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং কোনো দুশ্চিন্তাও থাকবে না।” কুরআনের পথ অনুসরণ করে সর্বকালের মানুষই উপকৃত হতে পারবে।

৪. সন্দেহমুক্ত গ্রন্থ : পবিত্র কুরআন যাবতীয় ভুলভ্রান্তি, দোষত্রুটি এবং সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত। এ মহাগ্রন্থের প্রথমেই মহান আল্লাহ সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ দিয়েছেন,  ذَلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيْهِ অর্থাৎ, “এটি এমন একখানা গ্রন্থ, যাতে ভুলভ্রান্তি বা সন্দেহের  কোনো অবকাশ নেই।" (সূরা আল-বাকারা: ২)

উপরিউক্ত আলোচনা হতে বোঝা যায়, শিক্ষক মহোদয়ের বক্তব্য সম্পূর্ণ সঠিক।

6 views

Related Questions