1 Answers
শিক্ষার্থীদের কার্যক্রম প্রক্রিয়াটিকে পরিকল্পনা বলে।
উদ্দীপকে একটি কলেজের ৩০ জন শিক্ষার্থী শিক্ষা সফরের জন্য সেন্ট মার্টিনে যাবে বলে সিদ্ধান্ত নেয়। মোট কত টাকা শিক্ষা সফরে খরচ হবে সে অনুসারে তারা চাঁদা সংগ্রহ করে। এরপর শিক্ষার্থীদের মধ্যে কে কোন কাজ করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি বিষয়গুলো আগে থেকে ঠিক করে নিয়েছে।
ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। ভবিষ্যতে কী করা হবে এ সম্পর্কে আগাম চিন্তাভাবনা করে করণীয় ঠিক করাকে পরিকল্পনা নামে অভিহিত করা হয়ে থাকে। কী করা হবে এটি ঠিক করা যেমনি পরিকল্পনা তেমনি কখন, কোথায়, কার দ্বারা, কীভাবে, কত সময়ে কাজটি করা হবে তাও পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়। উদ্দীপকে পিকনিকের স্থান, চাঁদার হার এবং কোথায় টাকা জমা হবে তা ঠিক করা হয়েছিল এবং পাশাপাশি দায়িত্ব ভাগ করে দেওয়া, যথাসময়ে যথাউদ্যোগ গ্রহণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেছেন। সুতরাং এটি স্পষ্ট যে, শিক্ষার্থীদের কার্যক্রম প্রক্রিয়াটিকে পরিকল্পনা বলা হয়।