উদ্দীপকের আলোকে নিলুর শিক্ষক ও বান্ধবীরা বিয়ে দিতে কেন প্রতিবাদ করলেন- ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
১০-১৯ বছর বয়সের গর্ভধারণকে অল্প বয়সে গর্ভধারণ বলে। অল্প বয়সে গর্ভধারণ করলে শিশু ও মা উভয়ের মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া গর্ভস্থ সন্তানের জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
নিলুর বয়স ১৪ বছর। এই অপরিণত বয়সে বিয়ে দিলে নিলু সন্তান সম্ভবা হলে তার ও তার সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাবে। কেননা এ বয়সী মায়েদের জরায়ুর গঠন, মায়ের শারীরিক গঠন পূর্ণতা পায় না। ফলে গর্ভপাত, রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ, শ্রোণী হাড়ের বিকাশে অপূর্ণতা, অত্যধিক প্রসব জটিলতা দেখা দেয়। এছাড়া সন্তানের কারণে মায়ের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। আর্থিক সংকট, পারিবারিক সমস্যা দেখা দেয়। মা শারীরিক ও মানসিকভাবে সন্তানের জন্য প্রস্তুত থাকে না বলে সন্তান লালন-পালনে অসমর্থ হয়। ফলে শিশুর বিকাশ ব্যাহত হয়। এ সকল কারণেই নিলুর শিক্ষক ও বান্ধবীরা তাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়াতে প্রতিবাদ করলেন।