1 Answers
উদ্দীপকে শিক্ষক যে সংগঠন সৃষ্টির কথা বলেছেন তা হলো সমাজ। সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ ঘটেছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। যখন কোনো পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বসবাস করতে গিয়ে মানুষ সংগঠনের আচরণবিধি মেনে চলে বা মেনে চলবে বলে একমত পোষণ করে তখনই সমাজের সৃষ্টি হয়।
সমাজবিজ্ঞানী R.M. Maciver-এর মতে, 'যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি, তার সংঘটিত রূপই সমাজ।' Edward Westmark-এর মতে, 'সমাজ হচ্ছে একদল ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতায় জীবনযাপন করে।' সুতরাং বলা যায়, সমাজ একটি স্থায়ী সংগঠন যেখানে মানবগোষ্ঠী একই লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়।
5 views
Answered