1 Answers

একটি সুস্থ শিশু সকলেরই কাম্য। সন্তান জন্মলাভের পরপরই সন্তানের সঠিক পরিচর্যা করা আবশ্যক। শিশুর সুস্থতা পরিমাপ করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

ডাক্তার নিলুর সন্তানের সুস্থতা পরিমাপ করেন। এ লক্ষ্যে তিনি শিশুর চেহারা, নাড়ির গতি, সহমত প্রতিক্রিয়া, সক্রিয়তা ও শ্বাস-প্রশ্বাস পরিমাপ করেন। তিনি এজন্য Apgar Score এর সাহায্য নেন। নাড়ির গতি যদি প্রতি মিনিটে ১০০ এর নিচে হয় তাহলে এর মান দাঁড়াবে ১: ১০০-১৪০ হলে মান হবে ২ এবং কোনো গতি না পাওয়া গেলে মান হবে শূন্য (০)। একইভাবে শ্বাস-প্রশ্বাস ক্ষীণ হলে ১, স্বাভাবিক হলে ২ এবং কোনো শ্বাস-প্রশ্বাস ১ মিনিটেও না হলে মান হবে শূন্য। মোট মানের পরিমাণ মতো বেশি, হবে শিশুর স্বাস্থ্যের অবস্থা তত ভালো বলে ধরা হবে। Apgar Score ১ মিনিটে ৩ এর কম হলে, সেই শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। নিলুর ডাক্তার এই উপায়েই নিলুর সন্তানের সুস্থতা পরিমাপ করলেন।

5 views

Related Questions