1 Answers

নিলুর কার্ডটি ডেবিট কার্ড।

ডেবিট কার্ড এমন একটি প্লাস্টিক কার্ড যা কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট ব্যাংকে তার হিসাবে ইলেক্ট্রনিকভাবে প্রবেশের অধিকার দেয়। এ কার্ড ব্যবহার করে গ্রাহক ATM বুথ থেকে টাকা উত্তোলন ও ফান্ড ট্রান্সফার করতে পারে। গ্রাহকের হিসাবে ডেবিট জের থাকলেই শুধু এরূপ কার্ড ব্যবহার করা যায় বিধায় একে ডেবিট কার্ড বলা হয়ে থাকে। এ কার্ডের মাধ্যমে বিপণি থেকে পণ্য ও সেবা ক্রয় সুবিধা পাওয়া যায়।

উদ্দীপকে নিলু 'M' ব্যাংক হতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে একটি কার্ড নেন। এ কার্ড দ্বারা নির্দিষ্ট পরিমাণ পণ্যসামগ্রী কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে ATM বুথ হতে টাকা উত্তোলন করতে পারে। তাই বলা যায়, নিলুর কার্ডটি ডেবিট কার্ড।

6 views

Related Questions