1 Answers
খাদ্যকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখার উপায় হল খাদ্য সংরক্ষন করা।
খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যমান বজায় রাখা, খাদ্যের রং, গন্ধ, বর্ণ, অবিকৃত রাখার প্রচেষ্টা চালানো হয়। ভিন্ন ভিন্ন খাদ্য দ্রব্য ভিন্ন ভিন্ন উপায়ে সংরক্ষন করা হয়। যেমন খাবার শুষ্ককরণ, হিমায়িতকরণ সংরক্ষণ দ্রব্য ব্যবহার করে সংরক্ষণ করা যায়।
উদ্দীপকের রহিমাদের বাগানে আমের প্রচুর ফলন হলে তার মা তাকে - সেগুলো সংরক্ষণের পরামর্শ দেন। তার মা এক্ষেত্রে তাকে কিছু পদ্ধতি প্রয়োগের পরামর্শ দেন। যেমন- আমগুলো যদি রহিমা পরিষ্কার করে ধুয়ে সরিষার তেলে ভিজেয়ে রাখে তবে বহুদিন তিনি তা অবিকৃত অবস্থায় রাখতে পারবেন। এছাড়া রোদে শুকিয়ে বা আচার করেও আমগুলো সংরক্ষন করে রাখতে পারেন। এছাড়া লবণে মেখেও আমগুলো সংরক্ষন করা সম্ভব। কারণ লবণ জীবাণু বৃদ্ধি রোধে বিশেষ উপকারী সংরক্ষক হিসেবে কাজ করে। এছাড়া চিনি দ্বারা জ্যাম, জেলি, মোরব্বা, আচার ইত্যাদি তৈরি করেও রহিমা আমগুলো সংরক্ষন করতে পারেন বলে তার মা তাকে পরামর্শ দিলেন।