1 Answers
উদ্দীপকের কৃষি শিক্ষক ক্লাসে আলুর পচনের বিভিন্ন কারণ উল্লেখ করলেন।
আলু মাঠ থেকে সংগ্রহের পর এর মেটাবলিক পরিবর্তন, শ্বসনে ইথিলিনের উৎপত্তি ও দেহ-নিঃসৃত উৎসেচকের প্রভাবে জৈব রাসায়নিক বিক্রিয়া হয়। সংগ্রহের পর এর অভ্যন্তরীন জলীয় অংশ কমে যায়। ফলে শাকসবজি ও ফলে অসংখ্য জীবাণুর সংক্রমণ ঘটে ও তাতে পচন ধরে। আলুতে যদি সাদা ও ছাইয়ের মতো দাগ দেখা যায় তবে সেগুলো ছত্রাক সংক্রমনের প্রমাণ। এছাড়াও আলু সংগ্রহের পর যানবাহনে ভর্তির সময় বা গ্রেডিং, প্যাকিং ও লেবেলিং করার সময় আঘাত পেলে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়। অতএব বলা যায়, উপরিউক্ত বিভিন্ন কারণে আলুতে পচন সৃষ্টি হয়।
4 views
Answered