1 Answers

হৃদয়ের ডায়রিয়া হওয়ার পেছনে প্রধান কারণ হলো দূষিত পানির ব্যবহার।

পানির মাধ্যমে যেসব রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, সেগুলোকে পানিবাহিত রোগ বলে। যেমন- কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি রোগের জীবাণু খাদ্য, পানি, দুধ প্রভৃতি দ্রব্যের সাথে মিশে সংক্রমিত হয়।

পানিবাহিত জীবাণু সংক্রমণে হৃদয় ডায়রিয়ায় আক্রান্ত হয়। বাড়ি থেকে নলকূপের দূরত্ব বেশি হওয়ায় হৃদয়ের গোসলের জন্য পুকুরের পানি ব্যবহার করা হয়। তাছাড়া তার মা বাসন ধোয়া, রান্না করা ইত্যাদি কাজেও পুকুরের দূষিত পানি ব্যবহার করেন। ডায়রিয়া সংক্রমণের জন্য - প্রধান যে কারণটি রয়েছে তা হলো ময়লাযুক্ত, নোংরা দূষিত পানি পান করা অথবা খাদ্য রান্না ও পরিবেশনের কাজে ব্যবহৃত তৈজসপত্র পরিচ্ছন্ন না থাকা। নদী ও পুকুরের পানি না ফুটিয়ে ব্যবহার করলেও ডায়রিয়া হতে পারে। হৃদয়ও এরকম দূষিত পানি ব্যবহারের দরুণই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

4 views

Related Questions