1 Answers
উদ্দীপকে জনাব ফারহানের সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা যুক্তিযুক্ত ও যথার্থ।
পানি দূষণের অন্যতম কারণ হলো ব্যবসায় কর্মকাণ্ড, শিল্প, কলকারখানার বর্জ্য সরাসরি পানিতে ফেললে পানি দূষিত হয়। পানি দূষণ একটি মারাত্মক সমস্যা। পানি দূষণের কারণে শিশু-বৃদ্ধসহ সমাজের সকলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উদ্দীপকের আলোকে জনাব ফারহান সাহেব রূপসা নদীর তীরে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি পরিবেশ অধিদপ্তরের শর্ত অনুযায়ী বর্জ্য শোধনাগার না করে ফ্যাক্টরির সমস্ত বর্জ্য পার্শ্ববর্তী নদী ও ডোবায় নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে তার প্রচুর লাভ হতো। কিন্তু ফ্যাক্টরির শ্রমিকদের অনেকেই মাঝেমধ্যে অসুস্থ হতে লাগল। এক পর্যায়ে তিনি অনেক টাকা ব্যয় করে বর্জ্য শোধনাগার স্থাপন করেন। এতে তার লাভের পরিমাণ কমে যায়। তার বর্জ্য শোধনাগার স্থাপনের ফলে পানি দূষণ রোধ হয় এবং সমাজের সকলেই মারাত্মক সমস্যা থেকে মুক্ত হয়।
পরিশেষে বলা যায় যে, জনাব ফারহানের পরিবর্তিত সিদ্ধান্ত যুক্তিযুক্ত ও যথার্থ।