1 Answers

শাকিলের কাঙ্ক্ষিত বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য আল কুরআন অধ্যয়ন করা প্রয়োজন। মানবচরিত্র গঠনের উত্তম হাতিয়ার আল কুরআন। একজন মানুষকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় সব বিষয় কুরআনে বর্ণিত হয়েছে। মানুষ কীভাবে খারাপ ও অসুন্দরের পথ থেকে সত্য ও সুন্দরের পথে চলতে পারে, আল কুরআন সে নির্দেশনা প্রদান করেছে। এসব নির্দেশনা শাকিলের উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শাকিল নানা ধরনের খারাপ কাজের সাথে জড়িত। কিন্তু সে সত্য ও সুন্দরের পথে চলতে চায়। এ জন্য তার আল কুরআনের সান্নিধ্যে আসা প্রয়োজন। কারণ কুরআনে বলা হয়েছে- 'তোমরা আল্লাহর রঙে রঙিন হও' (সুরা আল বাকারা-১৩৮)। আর আল্লাহর রঙে রঙিন (এখানে রং বলতে আল্লাহর গুণাবলি ও ইসলামকে বোঝানো হয়েছে।) হতে হলে মানুষকে যাবতীয় অন্যায় কাজ পরিহার করে সৎকাজে উদ্বুদ্ধ হতে হবে। মানুষকে নৈতিক স্খলন ও নীতিহীনতা থেকে রক্ষার জন্য কুরআনে সব ধরনের পাপাচার পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআনে বলা হয়েছে- 'কুরআন মানুষের জন্য হেদায়েত ও সুস্পষ্ট পথনির্দেশ এবং সত্য- মিথ্যার পার্থক্যকারী' (সুরা বাকারা-১৮৫)। সুতরাং কুরআনে বর্ণিত এসব বিষয় শাকিলকে চরিত্র গঠন ও ইবাদত পালনের ক্ষেত্রে সর্বোত্তম নির্দেশনা প্রদান করবে। তাই তার আল কুরআন অধ্যয়ন করা অত্যাবশ্যক।

5 views

Related Questions