1 Answers
বিবাহের মাধ্যমে পরিবার গঠন ও সন্তান লালনের কাজটি হলো মনস্তাত্ত্বিক কাজ।
শিশুর প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা, আদর-স্নেহ, যত্ন সবই মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত।
শিশু লালন-পালনের ভিত্তি হলো শিশুর প্রতি মমত্ববোধ। শিশু পরিচর্যা, শিক্ষা, সামাজিকীকরণ এবং তাকে স্নেহের পরশে লালন-পালনের কাজটি পরিবারই করে থাকে। শিশুর সঠিক বিকাশে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। আইভির খালার পরিবারে শিশুর প্রতি যত্ন, মমতা, আদর, স্নেহের ঘাটতি রয়েছে। এখানে যে যার মতো চলে, অথচ পরিবারই একমাত্র প্রতিষ্ঠান যেখানে মানুষ স্নেহ, ভালোবাসার চাহিদা মেটানোর মানুষ তার সকল ক্লান্তি উপযুক্ত পরিবেশ পায়। পরিবারের শান্তিময় পরিবেশে দূর করে। পরিবারের সদস্যদের গভীর মমত্ববোধের কারণেই মানুষ একে অপরের সুখ-দুঃখের অনুভূতিগুলো অনুভব করতে পারে। নবজাতক শিশু প্রথমত পরিবার থেকে স্নেহ, মায়া-মমতা, ভালোবাসা, নিষ্ঠুরতা প্রভৃতি আবেগের সাথে পরিচিত হয়। এসবই পরিবারের মনস্তাত্ত্বিক কাজ যা আইভির খালার পরিমারে অনুপস্থিত।