1 Answers

উদ্দীপকে হিলামের পরিকল্পনায় উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি অনুপস্থিত।

নমনীয়তা পরিকল্পনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অনিশ্চিত ভবিষ্যতের সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য এবং পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য পরিকল্পনায় নমনীয়তা থাকা আবশ্যক।

উদ্দীপকে 'হিলাম' বিশ্বখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আকিয়ার ফোনের চাহিদা বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় 'বেশি।

"হিলাম 'ইনানি' নামে একটি মোবাইল ফোন বাজারে ছাড়তে ২ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে এবং উক্ত সময়ে নতুন কোনো মোবাইল ফোন উৎপাদন না করার সিদ্ধান্ত নেয়। এ সুযোগ 'আইমা' নামে নতুন একটি ব্র্যান্ড এবং অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোন বাজারে ছাড়ে। ফলে অনেকেই উক্ত অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনের দিকে ঝুঁকে পড়ে। এমতাবস্থায় 'হিলাম' ফোন তাদের পরিকল্পনা মোতাবেক গ্রাহকের পছন্দ অনুযায়ী ফোন উৎপাদন করতে ব্যর্থ হয়। অর্থাৎ 'হিলাম' প্রতিষ্ঠানটির পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে না পারায় নমনীয়তার অভাব পরিলক্ষিত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা অঙ্গনের উপাদানসমূহে যেকোনো ধরনের পরিবর্তন আসতে পারে। এ পরিবর্তিত অবস্থায় প্রণীত পরিকল্পনায় যেকোনো ধরনের পরিবর্তন আনয়ন প্রয়োজন হতে পারে। সেজন্য পরিকল্পনা প্রণয়নের সময় নমনীয়তা বা পরিবর্তনশীলতার বিষয়টি বিবেচনা করতে হয়। তাই বলা যায়, 'হিলাম'-এর পরিকল্পনায় উত্তম পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্য অনুপস্থিত।

5 views

Related Questions