1 Answers

উদ্দীপকে শান্তা তার ব্যবসায় পরিকল্পনায় গ্রাহক সমস্যার সম্মুখীন হয়েছেন।

উদ্দীপকে শান্তা ইসলাম রূপচর্চার ওপর প্রশিক্ষণ গ্রহণ করে তার জমানো মূলধন নিয়ে স্থানীয়ভাবে কুমিল্লায় একটি বিউটি পার্লারের ব্যবসায় শুরু করেন। কিন্তু কুমিল্লার জনগণ এ আধুনিক ব্যবসায় সম্বন্ধে না জানায় শান্তা তার ব্যবসায়ে তেমন গ্রাহকের সাড়া পায় নি। ধর্মীয় ও সামাজিক কারণে সেখানকার মেয়েরা সৌন্দর্য চর্চা করে না। ব্যবসায় জগতে কোনো ব্যবসায়ই গ্রাহক ছাড়া চলতে পারে না। কুমিল্লার স্থানীয় লোকজন সৌন্দর্যের বিষয়ে আগ্রহী না হওয়ায় শান্তার বিউটি পার্লার ব্যবসায়টি চালাতে ব্যর্থ হয়।

সুতরাং বলা যায়, শান্তা তার ব্যবসায় পরিকল্পনায় সামাজিক পরিবেশগত সমস্যার সম্মুখীন হওয়ায় সফল হতে পারেন নি।

5 views

Related Questions